1. admin@jagratakhobor.com : admin-ferdous :
গলাচিপায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিল যুবক - জাগ্রত খবর - jagrata Khobor
৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৩|
শিরোনামঃ
অধ্যাদেশ পাস হলে সরকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সিদ্ধান্ত: সিইসি মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় শিকার জিয়া পরিবার ও প্রধানমন্ত্রী : আইনমন্ত্রী ৪০ মিনিট পৃথিবীর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আর্টেমিস নভোচারীদের, কী ঘটবে তখন খুনি ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড আত্মগোপন থেকে আওয়ামী লীগের সাবেক নারী এমপি পুলিশের খাচায় আবু সাঈদ হত্যায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, বাকিদের সাজা গলাচিপায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিল যুবক বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে ইউরোপযাত্রায় *ভূমধ্যসাগর*সাগরে* লাশ*ভাসানোর* নির্মম* কাহিনি যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, ফের বন্ধ হরমুজ প্রণালি

গলাচিপায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিল যুবক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়েছেন
পটুয়াখালী, প্রতিনিধি::পটুয়াখালীর গলাচিপায় স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়েছে রাসেল (৩০) নামে মাদকাসক্ত এক যুবক।আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডে তালেব নগর আবাসন প্রকল্পের ১০০ ব্যারাকে ঘটনাটি ঘটে। পরে  এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।এলাকাবাসী জানায়, গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্র্ড ফেরিঘাট সংলগ্ন তালেব নগর আবাসন প্রকল্পের এক শ’ ব্যারাকে দীর্ঘদিন ধরে রাসেল পরিবার নিয়ে বসবাস করছেন।একসময় তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। বুধবার বিকেলে রাসেল তার স্ত্রী রেহেনার কাছে নেশার জন্য টাকা চায়। গৃহকর্মী স্ত্রী রেহেনা টাকা না দিয়ে কাজে চলে যায়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজ ঘরে আগুন লাগিয়ে দেয় রাসেল।পরে বাইরে থেকে ঘরে তালা দিয়ে রাসেল পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আগুনের লেলিহান শিখা বাইরে বের হয়ে আসে। আগুন দেখে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।গলাচিপা সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ওই ঘরের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com