কুমিল্লা প্রতিনিধি::কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, যারা আওয়ামী লীগের মতই অন্যের উপর জুলুম করে, চাঁদাবাজি করে, তারা আমার কাছে প্রশ্রয় পাবে না। অন্যায় করলেই বহিষ্কার করা হবে। নেতাদের কথায় নয়, মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে কোন নেতার নেতাগীরি চলবে না। জনতার পরামর্শনুযায়ী উন্নয়ন করা হবে।বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ, ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর, পাহাড়পুর ইউনিয়নের চৌহদ্দি ও বাবুটিপাড়া ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জুননুন বসরী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আব্দুর রহিম ও আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু। ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল শিকদার, জাহাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আতিকুল্লাহ প্রিয়া ও যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ।বিএনপি নেতা সৈয়দ শরীফ আহমেদ ও সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।