1. admin@jagratakhobor.com : admin-ferdous :
জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে আটক ১২ - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৭:৪৯|

জয় বাংলা’ স্লোগানে টিকটক ভিডিও বানাতে গিয়ে আটক ১২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়েছেন
জাগ্রত খবর::তবে পুলিশ বলছে, এমন কর্মকাণ্ডকে হালকাভাবে নেওয়া যাচ্ছে না। ঘটনাটি ঘিরে এলাকায় দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা।শুক্রবার (২৫ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।আটক তরুণরা হলেন মো. সাইফুল ইসলাম (১৯),আবদুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আবদুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)। তারা সবাই উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ওই তরুণ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের মতো করে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তবে ভিডিওটি তারা ফেসবুকে আপলোড করতে পারেনি বলে দাবি পুলিশের।আটক জাহেদের বাবা মো. জাহাঙ্গীর আলম বলেন, “ছেলেরা মিলে দুষ্টুমির ছলে ভিডিও করছিল। সেখানে ‘জয় বাংলা’ বলেছে, এ কারণে পুলিশ তাদের ধরে এনেছে। তারা কেউ রাজনীতিতে জড়িত নয়। মনে হচ্ছে, কেউ গোপনে হিংসাত্মক মনোভাবে পুলিশকে খবর দিয়ে ফাঁসিয়েছে।জানা গেছে, আটক তরুণরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। সেখানে মাঝেমধ্যে মজার ভিডিও বানিয়ে আপলোড করেন তারা।এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আটক তরুণদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com