1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ঢাকেশ্বরী পূজামণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী : একইদিন বিএমজেপি নেতৃবৃন্দের পরিদর্শন - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা

ঢাকেশ্বরী পূজামণ্ডপ ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী : একইদিন বিএমজেপি নেতৃবৃন্দের পরিদর্শন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ: : রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও কর্তব্যের কথা তুলে ধরে একসঙ্গে দেশ গড়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে মতবিনিময় সভায় তিনি বলেছেন, “ধর্মটা হতেই পারে আমার একটি ধর্ম, আপনার একটি ধর্ম। কিন্তু রাষ্ট্রটা আমাদের সকলের। বাংলাদেশ নামে যে রাষ্ট্র, এই রাষ্ট্রটি আমাদের সকলের। অর্থাৎ ধর্ম আলাদা হতে পারে কিন্তু রাষ্ট্র সবার।”

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। পরে সেখানে প্রধানমন্ত্রী মতবিনিময় সভা করেছেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ.জেড.এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
একইদিন ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মন্ডল এবং কেন্দ্রীয় সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহবায়ক আর.কে মন্ডল রবিন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
বিএমজেপি’র নেতৃবৃন্দরা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। জাতিগত ধর্মীয় সকল উৎসব হোক শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির মেলবন্ধনে। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সম্প্রীতির বন্ধনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতৃবৃন্দরা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com