1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: পীর চরমোনাই - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৩৩|
শিরোনামঃ

তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: পীর চরমোনাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘একটি দল এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। তারা পাকা ধানের ভেতর মই দিয়ে ধান নষ্ট করে ফেললো। তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে।শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা ফাজেলপুরে হরিহরপাড়া স্কুল মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ইসমাইল সিরাজীর পক্ষে এ জনসভার আয়োজন করা হয়।রেজাউল করীম আরও বলেন, তারা গোপনে গোপনে পাশের দেশের সঙ্গে মিটিং করে আমাদের বিশ্বাসে আঘাত করেছে। যারা ভাইদের সঙ্গে প্রতারণা করে, তাদের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব নয়।তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হতে পারি না উল্লেখ করে রেজাউল করীম বলেন, এখন একটা বাক্সই ইসলামের পক্ষে সেটা হাতপাখার বাক্স। তরুণ ভোটারদের প্রথম ভোট ইসলামের পক্ষে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। মা-বোন মুরব্বিদের বলবো একবারের জন্য হাতপাখায় ভোট দিয়ে দেখেন।সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতী ইসমাইল সিরাজী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতী রেজাউল করিম আবরার, মুফতী হাবিবুর রহমান মিসবাহ ও মুফতী শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com