1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়ার লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১২:১৪|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়ার লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধুমাত্র বগুড়া থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ৩০০ ফিটে সমাবেশস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই কথা জানান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালু-নন্দীগ্রাম আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। এসময় বগুড়া থেকে আসা বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।মোশারফ হোসেন বলেন, প্রিয় নেতা জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী এসেছেন। আমরা বগুড়াবাসী বিগত দিনের কর্মসূচি সফল করেছি, আগামীকালকের কর্মসূচিও সফল করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com