1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তালাবদ্ধ ঘরে মিলল নারীর গলা কাটা লাশ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তালাবদ্ধ ঘরে মিলল নারীর গলা কাটা লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৬০ বার পড়েছেন
জাগ্রত ডেস্ক::হবিগঞ্জ শহরতলীর পইল উত্তরপাড়ার তালাবদ্ধ একটি ঘর থেকে আমল চান (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় সবজি ব্যবসায়ী সিতু মিয়ার স্ত্রী।তাদের দুটি সন্তান রয়েছে।রোববার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, পইল নতুন বাজারে সবজি ব্যবসা করেন সিতু মিয়া। তার ছোট ভাই কদর মিয়ার সঙ্গে পারিবারিক বিরোধ রয়েছে। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। রোববার বিকেলে সিতু মিয়া দোকানে গেলে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা ঘরের দরজায় তালা দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেন তারা।ঘটনার পর থেকেই কদর মিয়া পলাতক। পরিবারের দাবি, পারিবারিক বিরোধ থেকেই কদর মিয়া এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন।  সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ দাস জানান, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, হত্যার সঙ্গে কদর মিয়া জড়িত। তাকে আটক করার চেষ্টা চলছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com