1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দখল-দূষণে মৃতপ্রায় বগডুমারি খাল - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:২০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

দখল-দূষণে মৃতপ্রায় বগডুমারি খাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১০৩ বার পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিনিধি::দখল, দূষণ আর নগরায়ণের ফলে মৃতপ্রায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী বগডুমারি খাল। এক সময় যে খালটিতে ছিল প্রবল স্রোত, বর্তমানে সেই খালটি সরু হতে হতে ড্রেনের মতো রূপ নিয়েছে। এ ছাড়া ময়লা-আবর্জনার কারণে খালটি মশাবাহিত রোগের আবাসস্থল হিসেবে পরিণত হয়েছে।সরেজমিন দেখা যায়, বগডুমারি খালটি বর্তমানে কলকারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানি ও প্লাস্টিক বর্জ্যরে কারণে খুবই খারাপ অবস্থায় রয়েছে। এক সময়ের এ প্রশস্ত খালটি বর্তমানে কোথাও কোথাও দখলের কারণে একেবারেই সরু হয়ে পড়েছে। অথচ এ খালটিতে এক সময় নৌকার যাতায়াত ছিল।স্থানীয় বাসিন্দা আল আমিন প্রধান বলেন, বগডুমারি অনেক পুরোনো খাল। এক সময় খালটিতে নৌকা চলাচল করত। পানি এতটাই স্বচ্ছ ছিল যে পান করা যেত। সেই সঙ্গে প্রচুর মাছ ধরা পড়ত। অথচ বর্তমানে দুর্গন্ধের কারণে খালের কাছে যাওয়া যায় না। এ ছাড়া খালটিতে গোসলের জন্য ঘাটলা ছিল। বর্তমানে সেই ঘাটলারও কোনো অস্তিত্ব নেই।তিনি আরও বলেন, কোনো কোনো জায়গায় খালটিকে ড্রেনের মতো করে ফেলেছে। অইেশ দিন ধরে খালটি সংস্কার করা হয় না। খালটি সংস্কার করা না হলে সদর উপজেলা কার্যালয়ের আশপাশ এলাকা একসময় পানির নিচে তলিয়ে যেতে পারে। তাই এই খালটির সংস্কারের প্রয়োজন।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, ফতুল্লা এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কালিয়ানি খালের প্রায় ৫ কিলোমিটার পুনঃখননের জন্য ইতোমধ্যে সরকারি অনুমোদন পাওয়া গেছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু হবে। সদর উপজেলার তিনটি খালের প্রায় ৪০০ মিটার এলাকায় প্রাথমিক পর্যায়ে অভিযান পরিচালিত হচ্ছে। বর্ষা মৌসুম শুরুর আগেই পর্যায়ক্রমে প্রায় সাড়ে আট কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে বগডুমারি খালটিও রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com