1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দেশগঠনে গণমাধ্যমকে সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ দিতে হবে : তথ্যমন্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নবগ্রাম রোডে কলেজ ছাত্র মুন্না হত্যা চেষ্টার ঘটনায় আসামীদের পাল্টা মামলা টাকার বিনিময়ে আদালতে মিথ্যা চার্জশীট দেওয়ার অভিযোগ পিবিআই’র বিরুদ্ধে ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে গুরুত্বারোপ রিজভীর যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান, যুদ্ধের মূল্য চুকানোর হুঁশিয়ারি লিবিয়া থেকে বৃহস্পতিবার ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি বাবার মৃত্যুশোক সইতে না পেরে ছেলের মৃত্যু দুই মাস যাবৎ বেতন পাচ্ছেনা সরকারী হাসপাতালের ১৬১ কর্মকর্তা-কর্মচারী বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য !

দেশগঠনে গণমাধ্যমকে সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ দিতে হবে : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, দেশগঠনের জন্য যেকোন পরিকল্পনা বাস্তবায়ন করতে আগে গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। তাই আমি গণমাধ্যম কর্মীদের অভিভাবক হতে চাই। জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের কল্যানে সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।শনিবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরও বলেছেন, চলতি মাস থেকেই ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করা হবে। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে। ক্ষমতার পালা বদলের মধ্যদিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আই হ্যাভ এ প্লান, আমরা সেই প্লানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাবো।তিনি বলেন, আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নারীদের ক্ষমতায়ন করা। বাংলাদেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবারের প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছনোর পর ওইসব পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক।মন্ত্রী আরও বলেন, জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দুর করাসহ অগ্রাধিকার ভিত্তিতে আরো নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রথমেই গণমাধ্যমকে সঠিক ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। প্রধানঅতিথি হিসেবে বক্তব্যের শুরুতে তথ্যমন্ত্রী উল্লেখযোগ্য ভাষা সৈনিকদের স্মৃতিচারণ করেন। পরে সকল ভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গকারী ভাষা সৈনিকদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এর আগে শনিবার সকালে তথ্যমন্ত্রীকে বরিশাল সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করা হয়। একইদিন দুপুরে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়েছে। মন্ত্রী হওয়ার পর শনিবার সকালে প্রথমবার সরকারি সফরে বরিশাল আসলে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসষ্ট্যান্ডে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীরা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com