1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নাশকতার মামলায় ফখরুল-আব্বাসসহ ২৯ জনকে - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:৪০|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

নাশকতার মামলায় ফখরুল-আব্বাসসহ ২৯ জনকে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়েছেন
আদালত প্রতিবেদক::রমনা থানার নাশকতার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এই অব্যাহতির আদেশ দিয়েছেন। ‎আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, ‘আমরা আসামি পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করি। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাদের অব্যাহতি দিয়েছেন।অব্যাহতি পাওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ রমনা থানাধীন শান্তিনগর এলাকায় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে। পুলিশ বিএনপির নেতাকর্মীকেই গ্রেপ্তার করে।এ ঘটনায় রমনা থানা পুলিশের এসআই মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com