1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল নারীর লাশ - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:৪৯|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

নিখোঁজের ৩ দিন পর নদীতে মিলল নারীর লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::নিখোঁজের ৩ দিন পর গাজীপুরের শ্রীপুর উপজেলার পেলাইদ এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত নারী হলেন- গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার মো. সম্রাটের স্ত্রী বৃষ্টি আক্তার (১৯)। পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় বৃষ্টি আক্তার।পরে আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার পেলাইদ এলাকায় শীতলক্ষ্যা নদীতে বৃষ্টি আক্তারের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।এদিকে নিহতের পরিবারের লোকজনও গিয়ে লাশ শনাক্ত করে। বিয়ের পর থেকেই বৃষ্টি আক্তারের সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া লেগেই থাকতো। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, শীতলক্ষ্যা নদী থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি।তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com