1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচনে ৩০০ আসনে পূর্ণ প্রস্তুতি জামায়াতের - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৯:২৯|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

নির্বাচনে ৩০০ আসনে পূর্ণ প্রস্তুতি জামায়াতের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়েছেন

জাগ্রত খবর::বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ৩০০ আসনেই প্রার্থী দিয়ে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি বলেন, ‘জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনী মাঠে নেমে পূর্ণ শক্তিতে কাজ করতে হবে।’গতকাল শুক্রবার সকালে খুলনার আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, সঞ্চালনা করেন সেক্রেটারি রাকিব হাসান।অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অনুষ্ঠানে বলেন, ‘দ্বীনকে সংসদে পাঠানোর জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময়। যাঁরা একসময় ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের সবাইকে এখন আবার সক্রিয় হয়ে দেশের জন্য ভূমিকা রাখতে হবে।তিনি খুলনার শিবির নেতাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করে বিশেষ করে আমিনুল ইসলাম বিমান, মুন্সী আব্দুল হালিম, আমানুল্লাহ আমান, রহমত আলী, আবুল কাশেম পাঠান ও সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের নাম উল্লেখ করেন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন এখন জামায়াতের প্রথম অগ্রাধিকার। পাশাপাশি প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিসহ পাঁচ দফা দাবির আন্দোলনও নির্বাচন প্রক্রিয়ার অংশ। তিনি অভিযোগ করে বলেন, ‘জামায়াত নির্বাচন চায় না’—এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা; জামায়াত নির্বাচন চায় এবং নির্বাচনকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। ক্ষমতাকে আল্লাহর দান হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, ক্ষমতার দম্ভ দেখানো ঠিক নয়।মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, বিশ্বের ৯১টি দেশে পিআর চালু আছে এবং এর ছয়-সাতটি পদ্ধতি রয়েছে; বাংলাদেশের জন্য কোন পদ্ধতি উপ=যোগী—এ বিষয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত। তিনি প্রত্যেক প্রাক্তন ছাত্রনেতাকে পুনরায় সক্রিয় হতে আহ্বান জানিয়ে বলেন, ছাত্রজীবনে অর্জিত শিক্ষা যেন সারা জীবন কাজে লাগানো যায়।অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘বার্ধক্য আসার আগেই যৌবনের সময়কে মূল্য দিতে হবে। প্রাক্তন দায়িত্বশীলদের উচিত জামায়াত নেতৃত্বের প্রতি আস্থা রাখা।’ফ্লোটিলায় আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ : ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত পাশে থাকার ঘোষণাএদিকে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছেন।তিনি গাজায় ত্রাণবাহী জাহাজ ফ্লোটিলার ওপর হামলা, মানবাধিকারকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও তাত্ক্ষণিকভাবে আটক কর্মীদের মুক্তির দাবি জানান।রফিকুল ইসলাম খান বলেন, ‘ফিলিস্তিন যত দিন মুক্ত না হবে, যত দিন স্বাধীন না হবে, আমরা তত দিন তাদের পাশে থাকব। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’ তিনি দাবি করেন, গাজায় ত্রাণবাহী জাহাজে হামলা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়—অপরাধমূলক কর্মকাণ্ড এবং এটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে কঠোরভাবে নিন্দা করা উচিত। তিনি নেতানিয়াহুকে আইনের আওতায় আনার আহ্বান জানান।সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আব্দুল হালিম বলেন, বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও ইসরায়েল তা উপেক্ষা করছে। ফিলিস্তিন মুসলমানদের অনুভূতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তিনি বাংলাদেশি নাগরিকদের মধ্যে থাকা ফ্লোটিলার সদস্যদের কথাও উল্লেখ করেন এবং দ্রুত তাঁদের মুক্তির দাবি করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com