1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে সৌদি ফেরত নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৪৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পটুয়াখালীতে সৌদি ফেরত নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম নামের এক সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দারোগার তবক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, দুই সন্তানের জননী মরিয়ম প্রায় আট বছর ধরে সৌদি আরবে ছিলেন। ৮ দিন আগে গ্রামের বাড়িতে ফেরেন তিনি। এরপর থেকে স্বামীর সঙ্গে কলহ শুরু হয় তার। রোববার মরিয়মের কাছে টাকা না পেয়ে তাকে মারধর করেন নাসির। ভোরে শ্বশুরের কাছে ফোনে জানান–তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ সকালে বাড়ির উঠানে মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।বিষয়টি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com