1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাসে পরিচয়, পাঁচ দিন পর খুন সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী ইমনের লাশ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

বাসে পরিচয়, পাঁচ দিন পর খুন সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থী ইমনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৫০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী সাহরুয়ার আহমেদ ইমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২২ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই ইমনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অভিযুক্ত যুবক। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, গত ১২ জুন ওরোক্লিনি এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ইমন। তিনি কোফিনু এলাকার একটি কারখানায় প্রথম কর্মদিবসে যোগ দিতে যাচ্ছিলেন বলে পরিচিতদের জানিয়েছিলেন। ওই রাতেই তিনি এক বন্ধুর কাছে মোবাইল অ্যাপের মাধ্যমে একটি লোকেশন পাঠান। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।পুলিশের ভাষ্য, গ্রেপ্তার হওয়া যুবক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। সে হত্যায় ব্যবহৃত অস্ত্র এবং নিহতের ব্যক্তিগত সামগ্রী ফেলে রাখার স্থানও দেখিয়ে দিয়েছে। তদন্তে জানা গেছে, বাসে যাতায়াতের সময় ইমন ও অভিযুক্ত যুবকের পরিচয় হয়। অভিযুক্ত দাবি করেছে, সে সময় ইমন তাকে অপমান করেছিলেন। তবে পুলিশের ধারণা, হত্যার মূল উদ্দেশ্য ছিল অর্থ আদায়। পুলিশের তথ্য অনুযায়ী, পরিচয়ের পাঁচ দিন পর চাকরির প্রলোভন দেখিয়ে ইমনকে ওরোক্লিনি এলাকা থেকে গাড়িতে তুলে কোফিনু এলাকায় নিয়ে যায় অভিযুক্ত। সেখানে তাকে হত্যা করে একটি অগভীর কবর খুঁড়ে লাশ মাটিচাপা দেওয়া হয়। পুলিশ আরও জানায়, হত্যার কয়েক ঘণ্টা পর ইমনের মোবাইল ফোন ব্যবহার করে তার বাবার সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত। অপহরণের নাটক সাজিয়ে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হয়েছিল। উদ্ধার হওয়া লাশটি পচনধরা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার রাতেই ইমনকে হত্যা করা হয়। লাশ উদ্ধারের স্থান ঘিরে ফরেনসিক তদন্ত চলছে। ঘটনার পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত ইমন নরসিংদীর রায়পুরা উপজেলার বাখরনগর এলাকার নাসির মিয়ার ছেলে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com