1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৫৭|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।বুধবার রাতে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দোহরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, একটি মোটরবাইকে এসে দুষ্কৃতীরা গাড়ি আটকে পরপর গুলি চালায়।গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, একটি স্করপিও গাড়িতে করে কলকাতা থেকে মধ্যমগ্রামের দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। যশোর রোড সংলগ্ন এলাকায় পৌঁছালে হামলাকারীরা মোটরবাইকে এসে গাড়ি ঘিরে ধরে গুলি চালায়। অভিযোগ, তার বুকে একাধিক গুলি লাগে।ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্স এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। গুলিবিদ্ধ গাড়িটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে একাধিক বিজেপি নেতা ও বিধায়ক ঘটনাস্থল এবং হাসপাতালে উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com