1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৩৭|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

পুরান ঢাকার আরমানিটোলায় ১৪ তলা ভবনে আগুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে। ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়- মঙ্গলবার ভোরে রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার (১৪ তালা) ভবনের ৬ তালায় আগুন লাগার খবর পাওয়া যায়। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা।আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯ টি ইউনিট কাজ করে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে ৮টা ১০ মিনিটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের (মিডিয়া) কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, বাণিজ্যিক ভবনটির উপরে আবাসিক ভবন রয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে কোনো হতাহত নেই। বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com