1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৬|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়েছেন

জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরই পুলিশ বাহিনীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়- কে হচ্ছেন নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। এরই মধ্যে আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন ছড়ালে এ আলোচনা আরও ডালপালা মেলতে শুরু করে। বাহিনীর মধ্যে অঙ্ক কষা শুরু হয়- এই দুই পদের সম্ভাব্য কিছু নাম নিয়ে। সেই সঙ্গে অনেকটাই ভাটা পড়ে পুলিশের অপারেশনাল কাজে। সবাই অপেক্ষা করছে- নতুন নেতৃত্বের নতুন দিকনির্দেশনা অনুযায়ী নতুন উদ্যমে শুরু করার। আবার অনেকেই শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছে যাতায়াত বাড়িয়েছেন। কেননা- শীর্ষ পদগুলোতে রদবদলের পর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিটে বড় ধরনের রদবদল হবে বলে ধারণা করছেন বিভিন্ন পদের কর্মকর্তারা। ঢাকার বাইরে দায়িত্বরত কর্মকর্তারাও ঢাকাকেন্দ্রিক যাতায়াত বাড়িয়েছেন।পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় জানা গেছে, বর্তমান আইজিপি ও ডিএমপি কমিশনার আর বেশিদিন থাকছেন না বলে তারা নিশ্চিত। ইতোমধ্যে মন্ত্রণালয়ে শীর্ষ পদগুলোর রদবদলের প্রক্রিয়ার খবর তারা পেয়েছেন। এজন্য অপারেশনাল কাজে তারা সেভাবে গুরুত্ব দিচ্ছেন না।নতুন নেতৃত্বে সামনে ভালো কাজ উপহার দিতে বিভিন্ন অপারেশন প্রস্তুত করে রাখা হয়েছে। আবার অনেকে রয়েছেন নতুন নেতৃত্বের দিকনির্দেশনার অপেক্ষায়। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বলেছেন, পুলিশের উচ্চপর্যায়ে রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইজিপি, বিভিন্ন মেট্রোপলিটনের কমিশনার, রেঞ্জ ডিআইজি, এসপিসহ বড় বড় পদে পরিবর্তন আসতে যাচ্ছে। এতে প্রাধান্য পাবে মেধা, পেশাদারি, অভিজ্ঞতা ও যোগ্যতা। যদিও যারা বিভিন্ন হিসাব মেলানোর চেষ্টা করছেন- তারা বিবেচনায় নিচ্ছেন- বিভিন্ন কর্মকর্তার ছাত্রজীবনের দলীয় পদপদবি ও বিভিন্ন সময়ে দলের জন্য ভূমিকা রাখা। নির্বাচনের পর থেকেই বিএনপির শীর্ষ পর্যায়ে বিভিন্ন মাধ্যমে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য তদবির করছেন। তবে আইজিপি, মেট্রোপলিটন কমিশনার, ডিআইজিসহ কাকে কোথায় পোস্টিং দেওয়া হবে তার তালিকা সম্পন্ন হয়েছে। সম্ভাব্য কর্মকর্তাদের ফাইল পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। শীর্ষ পদে বদল হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আপাতত সব স্তরে ঢালাও বদলি করা হবে না বলে জানা গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইজিপির দৌড়ে এগিয়ে আছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ এবং পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক (কো-অর্ডিনেটর, গ্রেড-১) আনসার উদ্দিন খান পাঠান।ডিএমপি কমিশনার হওয়ার আলোচনায় আছেন অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ্ উদ্দিন আহমদ ও র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিককে সিআইডি প্রধানের চলতি দায়িত্ব দেওয়া হতে পারে বলে একাধিক সূত্রে জানা গেছে। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া মো. নাজমুল করিম খানকে দায়িত্ব দেওয়া হতে পারে কোনো একটি রেঞ্জের। এ ছাড়াও র‌্যাব ডিজি, এসবি প্রধান ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) পদে রদবদল হতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com