1. admin@jagratakhobor.com : admin-ferdous :
প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:৪১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::সাতক্ষীরায় ১১ বছর বয়সি এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৫৫) নামের এক পোস্টমাস্টারকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছেন জনতা।রোববার (৩ আগস্ট) দুপুর ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসে এ ঘটনা ঘটে।আটক পোস্টমাস্টার শহিদুল ইসলাম একই উপজেলার বাঁশঘাটা গ্রামের মৃত শেখ বদরুদ্দীন হায়দারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবুলিয়া গ্রামে শিশুর পিতার বাড়ি। তার পিতার সঙ্গে মায়ের বিচ্ছেদ হলে তার মা পার্শ্ববর্তী বাঁশঘাটা এলাকায় দ্বিতীয় বিয়ে করেন। প্রতিদিন শিশুটি ওই পোস্ট অফিসের সামনে তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া-আসা করত।রোববার দুপুরে শিশুটি তার মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পোস্টমাস্টার শহিদুল ইসলাম তার অফিসের কাগজপত্র গুছিয়ে দিলে ১০ টাকা দেবে বলে প্রলোভন দেখিয়ে ঘরের মধ্যে ডেকে নেয়। এরপর ঘরের দরজা আটকে শিশুটিকে ধর্ষণ করে।বিষয়টি স্থানীয় জনতা আঁচ করতে পেরে ঘরের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করেন এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখে পুলিশ ও র‌্যাবকে খবর দেন। খবর পেয়ে র‌্যাব সদস্যরা নিপীড়নের শিকার শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন এবং পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটক করে হেফাজতে নেয়।এ ব্যাপারে পোস্ট অফিসের পিয়ন আশরাফ আলী বলেন, দুপুরের খাবার খেয়ে অফিসে এসে দেখি মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখেছেন উত্তেজিত জনতা। পরে পুলিশ ও র‌্যাব এসে শহিদুল ইসলামকে নিয়ে গেছে।একই কথা বলেন গ্রামপুলিশ সদস্য শহিদুল ইসলামও। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়। এরপর র‌্যাব এসে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে এবং অভিযুক্ত শহিদুল ইসলামকে আটক করেছে।এ ব্যাপারে শিশুটির মা অভিযোগ দায়ের করেন।সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জানান, মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে র‌্যাব সদস্যরা আটক করেছেন বলে শুনেছি। তবে আটক ব্যক্তিকে এখনো (বিকাল ৬টা) থানায় সোপর্দ করা হয়নি। কেউ লিখিত অভিযোগও করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com