ফরিদপুর প্রতিনিধি::ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ ওঠায় স্থানীয় জামায়াত নেতা ইনামুল মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জামায়াতে ইসলামী। অভিযুক্ত ইনামুল মোল্লা (২৮) বোয়ালমারী পৌর এলাকার কুশাডাঙ্গার বাসিন্দা ও ওয়ার্ড জামায়াতের আমির।মঙ্গলবার উপজেলা জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।স্থানীয়রা জানান, ইনামুল মোল্লা দীর্ঘদিন ধরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করে আসছিলেন। সম্প্রতি তাদের সম্পর্কের কথা উভয় পরিবার জানতে পারে। এ নিয়ে এলাকাজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় উপজেলা জামায়াত ইনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দল থেকে অব্যাহতি দিয়েছে।এ বিষয়ে জামায়াত নেতা ইনামুল মোল্লার মোবাইলে যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। ইনামুলের কর্মস্থল হাসপাতালের ম্যানেজার রেজাউল করিম বলেন, ‘কয়েকদিন আগে ওই নারীর প্রবাসী স্বামী আমাকে ফোন করে তার স্ত্রীর সঙ্গে পরকীয়ার বিষয়টি জানান।’ তিনি আরও বলেন, এই বিষয়টি নিয়ে সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী বলেন, ‘প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের ভিত্তিতে এনামুল মোল্লাকে প্রাথমিকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। সে দোষী প্রমাণিত হলে তাকে দল ও দলীয় সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। কোনো ব্যক্তির অপকর্ম বা খারাপ কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।