1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ফোনে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ফোনে ডেকে নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়েছেন

জাগ্রত নিউজ::রাজধানীর যাত্রাবাড়ীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে মো. ফারুক (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে যাত্রাবাড়ীর কাজলা নয়ানগর আল-ফালা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।ফারুক বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মায়রাপুর গ্রামের নিরাপত্তা কর্মী আলমের ছেলে। বর্তমানে নয়ানগর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ফারুকের বন্ধু মো. সজিব জানান, সন্ধ্যায় ওই এলাকার কালু, আলামিন, শরিফ, গালিবসহ ৮/১০ জন ফারুকের বুকের ডান ও কোমের ডান পাশে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফারুকের বাবা নৈশপ্রহরী মোহাম্মদ আলম বলেন, আমার ছেলে পেশায় টাইলস মিস্ত্রি। আমি সারারাত ডিউটি করেছি, ছেলেটা আজকে কাজে যায়নি সারাদিন আমার সাথেই ঘুমিয়ে ছিল। বিকেলে আমার ছেলের বন্ধু আলম মোবাইলে ফোন করে ফারুককে ডেকেছিল বাইরে আসতে। ফারুক বলে আমি ফ্রেশ হয়ে আসছি, পরে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণ পরেই শুনতে পাই আমার ছেলেকে ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে যায় পরে সেখান থেকে স্থানীয়রা ছেলেকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।তিনি আরও বলেন, ছেলের বন্ধুরাই আমার ছেলেকে হত্যা করেছে।ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com