1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৪৭|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুরইল গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিলন রহমান ওই গ্রামের দিলবরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বুরইল এলাকার শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখ নামে এক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়।পরে রাতের দিকে মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনকে নিয়ে ঘটনাস্থলে আসে। তারা অতর্কিতে মিলনের ওপর হামলা চালায় এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কী কারণে মিলনকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com