1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন খাদ্য প্রতিমন্ত্রী ও তার স্ত্রী - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
মুলাদীতে বিষপানে গৃহবধূর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাকেরগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৭০ হাজার টাকা জরিমানা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পাঁচ ককটেলসহ গ্রেফতার ২ ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ জ্বালানি সংকট ও শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল: ইসলামী আন্দোলন বরিশালে আবারও ভ্রূণ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত এক মাস আগে ভবন ভাড়া নিয়ে অনলাইন প্রতারণা, ‍পুলিশ হেফাজতে ৬৩ বিদেশি

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন খাদ্য প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়েছেন
জয়পুরহাট প্রতিনিধি::বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হলে সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এক পথচারী রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে পাশের ফসলের মাঠে গিয়ে পড়ে যায়।পথচারী ও স্থানীয় লোকজন প্রতিমন্ত্রীকে ওই অবস্থায় উদ্ধার করে সড়কের ওপরে তোলেন। এ ঘটনায় তিনি হাঁটু ও দুই পায়ে আঘাত পেলেও তার স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। প্রতিমন্ত্রী জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে কালাই পৌর শহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন। জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে দুই দিনের সরকারি সফরে আসার পথে জয়পুরহাটে পৌঁছার আগেই সড়কে এক পথচারীকে বাঁচাতে বড়সড় বিপত্তি ঘটে। ওই সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের ফসলের মাঠে গিয়ে পড়ে যায়। এই দুর্ঘটনায় হাঁটু ও দুই পায়ে ব্যাথা পেয়েছেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এ সময় প্রতিমন্ত্রীর গাড়িচালকও আহত হন। ওই ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হন। তাকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর গাড়ির জয়পুরহাটে আসার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এই বিপত্তি ঘটে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আঘাত পেয়েছেন। এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন।  আহত সেই পথচারী নারীর মৃত্যু প্রতিমন্ত্রীর এই গাড়ি দুর্ঘটনায় আহত সেই পথচারী ফিরোজা বেগম (৫৫) মারা গেছেন। তিনি বেলা ১২টার দিকে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করে জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com