1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশাল বাকেরগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ২:২৯|

বরিশাল বাকেরগঞ্জে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়েছেন

মোঃ জাহিদুল ইসলাম::বরিশালের বাকেরগঞ্জে দিনেদুপুরে নিজের ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন হাজী আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ।মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে বাকেরগঞ্জ থানাধীন গোলদার বাড়ি নামক স্থানে একটি দুইতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ।নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, মঙ্গলবার বেলা ১২:৩০ টার দিকে তাদের বসত ঘরের দরজায় কে বা কারা নক দেয়। এ সময় তার স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ডাকচিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার পূর্বেই হত্যাকারী পালিয়ে যায়। হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাঁড়ি ছিল।নিহতের ভাইপো লিটন হাওলাদার জানান, তার চাচা সত্তার হাওলাদারের সাথে এলাকায় কারো সাথে তেমন কোন শত্রুতা নেই। কে বা কারা কি কারনে তাকে হত্যা করেছে তার বোধগম্য নয়।
নিহত হাজী আব্দুস সত্তার হাওলাদার অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। তার স্ত্রীসহ এক ছিল ও এক মেয়ে রয়েছে।ডাঃ জাহিদ হাসান জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই হাজী আব্দুস সত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “কে বা কারা ঘরে ঢুকে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com