1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:৫৫|
শিরোনামঃ

বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৬ বার পড়েছেন
জাগ্রত নিউজ::আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ও আইসিসির মধ্যে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে এবার বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশের অবস্থান পরিবর্তনে সরাসরি আলোচনার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।এর আগে এ ইস্যুতে একাধিকবার বিসিবি ও আইসিসির মধ্যে ই-মেইল যোগাযোগ হয়। পাশাপাশি এক দফা ভার্চুয়াল বৈঠকও অনুষ্ঠিত হলেও তাতে বাংলাদেশের সিদ্ধান্তে পরিবর্তন আসেনি। বরাবরের মতোই ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে বাংলাদেশ ।বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ তথ্য জানিয়েছেন।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আমি সর্বশেষ যেটুকু জানি, আমিনুল ইসলাম সাহেব আমাকে জানিয়েছেন যে আইসিসির একটি টিম সম্ভবত বাংলাদেশে আসছে আলোচনার জন্য। তবে আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই।আসিফ নজরুল আরও স্পষ্ট করে জানান,’আমরা খুবই আগ্রহের সঙ্গে বিশ্বকাপ খেলতে চাই এবং সেটি শ্রীলঙ্কায় খেলতেই চাই। আমাদের বিশ্বাস, এটি আয়োজন করা অসম্ভব নয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com