বাকেরগঞ্জের ১৪ টি ইউনিয়নের বালু খেকরা আবারো বেপরোয়া বন্ধ হচ্ছে না বালু চুরি
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
২৮
বার পড়েছেন
বাকেরগঞ্জ প্রতিনিধি::বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন নদী থেকে অন্তত ১০টি পয়েন্টে প্রভাবশালী কয়েকটি সিন্ডিকেটের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, প্রায় ৩০টি ড্রেজার মেশিন দিয়ে দিনরাত বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে নদীভাঙনে হুমকির মুখে পড়ছে কৃষিজমি, বসতভিটা ও নদীতীরবর্তী