1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:৪৮|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়েছেন
লক্ষ্মীপুর প্রতিনিধি::ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিদেশিদের প্রেসক্রিপশনে এই বাংলাদেশের মানুষ চলতে চায় না, এদেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রমের পরেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এদেশের মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, তাই জুলাই সনদের বাস্তবায়নের মধ্যে দিয়েই আগামীর জাতীয় নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি আসনেও হাতপাখার প্রার্থীদের বিজয় করে ক্ষমতায় নেওয়ার আহবান জানান তিনি।শুক্রবার বিকেলে দলটির জেলা শাখার আয়োজনে লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, বিগত দিনে আপনারা দেখেছেন আয়না ঘর, টাকা পাচার, চাঁদাবাজি। জুলাই ২৪ এর পর এখন বাংলাদেশ গঠনের সময়। তাই কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না ইসলামী আন্দোলন।  আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টির শাসন দেখেছি, নতুনভাবে পুরান বৌ আর নতুন শাড়িতে আমাদের সামনে প্রদশর্নের প্রয়োজন নেই।  জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অবৈধ হবে। তাই আগে গণভোট পরে জাতীয় নির্বাচন দিতে হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অনারারী ক্যাপ্টেন (অব.) মুহা. ইব্রাহিম এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাও. ইউসুফ আল মাহমুদ এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাও. ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও  প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি ইমরান হোসাইন নুর, জেলা সহ-সভাপতি মাও. দেলাওয়ার হোসাইন, মাও. মহিউদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন লক্ষ্মীপুর জেলার সভাপতি ডা. নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মাও. মোখলেসুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহা. ইউনুস খাঁন প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com