1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ২:৩৮|
শিরোনামঃ
বরিশালে বাস টার্মিনালে টোকেনের নামে চাঁদাবাজি, আটক ২ চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা

ভাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়েছেন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি::ভাঙ্গায় ইয়াবা ট্যাবলেটসহ মো. ওবায়দুর (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাকে গ্রেফতার করা হয়।মো. ওবায়দুর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের বাসিন্দা। ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গার আলগী ইউনিয়নের ঝাটুরদিয়া-হরিরহাট আঞ্চলিক সড়কের আলগী গ্রামের ফিরোজ মাতুব্বরের বাড়ির সামনে থেকে মাদক কারবারি ওবায়দুরকে আটক করা হয়।এ সময় ওবায়দুর কাছ থেকে ৩০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। রবিবার ফরিদপুর আদালতের মাধ্যমে ওবায়দুরকে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com