1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৩৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

ভারতে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬৬ বার পড়েছেন
জাগ্রত খবর ডেস্ক::ভারতের কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বেসরকারি একটি বাসে আগুন ধরে গেলে যাত্রীরা জীবন্ত দগ্ধ হন।বুধবার রাত আনুমানিক ২টার দিকে ৪৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসটি বেঙ্গালুরু থেকে শিমোগার উদ্দেশে যাচ্ছিল।ভারতীয় সংবাদমাধ্যম এক পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ট্রাকটি বাসের জ্বালানি ট্যাংকে আঘাত করায় আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত আটজন বাসযাত্রী ও ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কয়েকজন যাত্রী কোনোভাবে জানালার কাচ ভেঙে বেরিয়ে প্রাণে বাঁচেন।দুর্ঘটনার ভয়াবহতা বর্ণনা করে বাসের যাত্রী আদিত্য বলেন, দুর্ঘটনার পর চারপাশে শুধু মানুষের চিৎকার শোনা যাচ্ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দরজা খোলা সম্ভব হয়নি। যাত্রীরা জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন এবং একে অপরকে বাঁচাতে এগিয়ে যান।এ দুর্ঘটনার কারণে তুমকুর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। গোকর্ণগামী এক নারী পর্যটক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় জানান, প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজটে তারা আটকে পড়েন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।এর আগে গত নভেম্বরে তেলেঙ্গানাতেও একই ধরনের একটি দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়। হায়দরাবাদ–বিজাপুর মহাসড়কে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com