1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষক পরিবারকে নির্যাতন ও লুটপাটের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৭:১৫|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

ভোলায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষক পরিবারকে নির্যাতন ও লুটপাটের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়েছেন
ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষক পরিবারকে মারধর, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষক আনিসুল হক গাজী অভিযোগ করেছেন, নীলকমল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক সেরাংয়ের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) ভোলা সদরের একটি হোটেলে সংবাদ সম্মেলনে আনিসুল হক গাজী লিখিত বক্তব্যে জানান, চর উমেদ ইউনিয়নের কচুয়ার চরে গত ২৬ বছর ধরে তারা কৃষিকাজ ও গবাদিপশু পালন করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। তবে বিএনপি নেতা ফারুক সেরাং দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছেন।আনিসুল হকের ভাষ্য অনুযায়ী, গত ৩ জুলাই সকাল ৮টার দিকে ফারুক সেরাংয়ের নেতৃত্বে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার স্ত্রী রিনা বেগম (৪৮), সুরমা বেগম (৫০), ছেলে আরিফ (২৯), পুত্রবধূ পিরু বেগম (২১) ও ছেলে শাকিলকে (২২) মারধর করে। তিনি অভিযোগ করেন, এসময় তার স্ত্রী ও পুত্রবধূকে ধর্ষণের চেষ্টাও করা হয়।আনিসুল হক আরও জানান, হামলাকারীরা ঘর ভাঙচুর করে ১৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের লালমোহন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় লালমোহন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা এখনো গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ করেন আনিসুল হক। তিনি তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে বিএনপি নেতা মো. ফারুক সেরাংয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর থানায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com