1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মাদকসহ বিএনপি নেতা আটক - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১:০৫|
শিরোনামঃ
চরফ্যাশনে ছোট ভাইকে জিম্মি করে অলিখিত ষ্ট্যাম্পে সাক্ষর নিয়েছে বড় ভাইগন,আদালতে মামলা!  মির্জাগঞ্জে বিরোধ মেটাতে গিয়ে শিশু-নারীদের পেটালো বিএনপি নেতা বরিশালে পুলিশের রেশনের চাল বিক্রির সময় গাড়ি আটকে দিল জনতা যুদ্ধ পুঁজি করে সক্রিয় সিন্ডিকেট সংসদের কেনাকাটায় হরিলুট তেল নিয়ে তেলেসমাতি ► পাম্পের বাইরে বিক্রি হচ্ছে লাইনের সিরিয়াল ► অনলাইন ও খোলাবাজারে অকটেন ২৫০ থেকে ৩০০ টাকা ► চলছে পাচার পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী পাথরঘাটায় জমির বিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, আহত ৭ ইসরালই-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে অস্ত্র হাতে ইরানি নারীরা ট্রাম্পের সব দাবিই ভি*ত্তি*হী*ন : ইরান

মাদকসহ বিএনপি নেতা আটক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পড়েছেন
জাগ্রত নিউজ::পাথরঘাটায় বিএনপির নেতা ছগীর ফরাজীকে মাদকসহ আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকাল ১০টার দিকে তাকে পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কোর্টে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর নিদেশ দেওয়া হয়।এর আগে শুক্রবার রাতে পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক ডিলার হিসেবেও পরিচিত বলে জানা গেছে।ফরাজী উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা এলাকার সেকান্দার আলী ফরাজীর ছেলে এবং চরদুয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েকদিন ধরে ছগীর ফরাজীর গতিবিধির ওপর নজরদারি চালাচ্ছেন। পরে শুক্রবার রাতে সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম অভিযান পরিচালনার সময় পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিলা কলেজ এলাকা তাকে বহন করা মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করার পরে ২৪১ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।পাথরঘাটা থানার ওসি মংচেনলা বলেন, শুক্রবার রাতে ২৪১ পিচ ইয়াবাসহ ছগীর ফরাজী নামে এক ব্যাক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com