1. admin@jagratakhobor.com : admin-ferdous :
মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান, আটক ৪২ - জাগ্রত খবর - jagrata Khobor
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| দুপুর ১২:৪৬|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান, আটক ৪২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০২ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করেছে পুলিশ। ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়।শুক্রবার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ইবনে মিজান, উপ-পুলিশ কমিশনার (ডিসি), তেজগাঁও বিভাগ।ডিসি ইবনে মিজান জানান, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরও জানান, মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। একইভাবে আদাবর থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে আটক করা হয়।পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com