1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:১৩|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::রাজধানীর পল্টন থানার বিজয় নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলার জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।মৃতের ভাগ্নি জামাই শাহীন বলেন, বাগেরহাট সদর কচুয়া উপজেলায় মৃত শহিদুল ইসলামের গ্রামের বাড়ি। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে বাগেরহাট-২ আসন থেকে এমপি নির্বাচন করেছেন। পেশায় তিনি ব্যবসায়ী। বুধবার সকাল ৮টার দিকে দলের কাজে ঢাকায় এসে তিনি ওই হোটেলে উঠেছিলেন।তিনি আরও বলেন, মৃত শহিদুল হার্টের রোগী। গত রমজান মাসে তিনি স্ট্রোক করেছিলেন। আমরা ধারণা করছি, তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com