1. admin@jagratakhobor.com : admin-ferdous :
লাখো জনতার উপস্থিতিতে মুখরিত হবে বরিশালের ঈদগাহ ময়দানঃ এ্যাড. হেলাল - জাগ্রত খবর - jagrata Khobor
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:৩১|
শিরোনামঃ
প্রশাসনিক স্বচ্ছতা ও সততার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমানা আফরোজ বরিশালে মানবপাচার চক্রের মূলহোতা ইলিয়াস গ্রেপ্তার বরিশাল পুলিশ মো. মনির হোসেনের সিমাহীন সম্পদ বাবুগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বরিশাল সদর উপজেলায় খাল খননে বরাদ্দের কোটি টাকা ফেরৎ মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে

লাখো জনতার উপস্থিতিতে মুখরিত হবে বরিশালের ঈদগাহ ময়দানঃ এ্যাড. হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিন ধরে অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সমাবেশস্থলের সার্বিক প্রস্তুতি ও অবকাঠামোগত কার্যক্রম পরিদর্শন করেছেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।পরিদর্শন শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল বলেন, আগামী ১৮ জুলাই লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে মুখরিত হবে বরিশালের কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান। জনগণের ন্যায্য অধিকার আদায় এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে এই বিভাগীয় সমাবেশ একটি ঐতিহাসিক গণসমাবেশে পরিণত হবে, ইনশাআল্লাহ।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম, এবি পার্টির বরিশাল মহানগর ও জেলা সমন্বয়ক জিএম রাব্বি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি এস. এম. সোহেল মাহমুদ, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।পরিদর্শনকালে নেতৃবৃন্দ সমাবেশের মূল মঞ্চ নির্মাণকাজ, আগত জনসাধারণের বসার সুব্যবস্থা, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ, স্বেচ্ছাসেবক টিমের দায়িত্ব বণ্টন, যানবাহন পার্কিং, চিকিৎসা সহায়তা, নারী ও প্রবীণদের জন্য প্রয়োজনীয় সুবিধা এবং সার্বিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করে তারা প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রতিটি কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।এ্যাডভোকেট হেলাল বলেন, দেশের চলমান অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের অবহেলার বিরুদ্ধে গণমানুষের ন্যায্য দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরতেই এই বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বরিশাল বিভাগের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং গণমানুষের ন্যায়সংগত দাবির প্রতি একটি শক্তিশালী বার্তা বহন করবে।এ্যাডভোকেট হেলাল আরও বলেন, সমাবেশকে ঘিরে ইতোমধ্যে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা এবং সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা বিশ্বাস করেন, এই সমাবেশে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গণতান্ত্রিক অধিকার, জনকল্যাণ এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিকে আরও বেগবান করবে।শেষে নেতৃবৃন্দ আগামী ১৮ জুলাই বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করতে ১১ দলীয় ঐক্যের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং বরিশাল বিভাগের সর্বস্তরের সচেতন জনগণকে যথাসময়ে সমাবেশস্থলে উপস্থিত থাকার আহ্বান জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com