1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাগরে আবার লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সাগরে আবার লঘুচাপের আভাস, বাড়তে পারে বৃষ্টি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়েছেন
জাগ্রত খবর ডেস্ক::আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এদিকে দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা কিছুটা বেড়েছে। এতে দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতাও কিছুটা বেড়েছে বৃহস্পতিবার। কিছুটা কমেছে ভ্যাপসা গরম‌ও।আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ শুক্রবার‌ও পরিস্থিতি কমবেশি এক‌ই রকম থাকতে পারে। তবে আগামী সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের তীব্রতা আবারও বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৃষ্টি কিছুটা বেড়েছে, এতে গরমের অনুভূতিও সামান্য কমেছে। আগামী ১৫ সেপ্টেম্বর (সোমবার) থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি ও তীব্রতা আরেকটু বাড়তে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বেশি থাকতে পারে। তবে রংপুরেই বৃষ্টি সবচেয়ে বেশি থাকতে পারে।এদিকে, আগামীকাল শনিবার সন্ধ্যার মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।তবে সম্ভাব্য লঘুচাপটি সাগরে খুব অল্প সময়ের জন্য থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ নাজমুল হক।আগের দিনের তুলনায় বৃহস্পতিবার দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কিছুটা বেড়েছে। রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে কমবেশি বৃষ্টির দেখা মিললেও সন্ধ্যা পর্যন্ত দেশের অনেক অঞ্চল‌ই ছিল বৃষ্টিহীন। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্য ৩০টিতে গতকাল বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফরিদপুরে ও ন‌ওগাঁর বদলগাছীতে।ঢাকায় এ সময় ২২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ‌ও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com