1. admin@jagratakhobor.com : admin-ferdous :
স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ক্ষতিগ্রস্ত সেই চীনা জাহাজ - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:২৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ক্ষতিগ্রস্ত সেই চীনা জাহাজ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পড়েছেন

জাগ্রত ডেস্ক::চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনী ও কোস্ট গার্ডের দুটি জাহাজের সংঘর্ষ হয়েছিল। কোস্ট গার্ডের ক্ষতিগ্রস্ত জাহাজটি বর্তমানে হাইনান দ্বীপে মেরামতের আওতায় রয়েছে। স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাহাজটি বন্দরে ফেরার এটাই প্রথম নিশ্চিত প্রমাণ।রয়টার্সকে ম্যাক্সার টেকনোলজিসের সরবরাহ করা চিত্রে দেখা যায়, শুকনা ঘাটে নোঙর করা জাহাজটির সামনের অংশ মারাত্মকভাবে চূর্ণ হয়ে আছে এবং পাশে দুটি টাগবোট রয়েছে। ছবিটি হাইনান প্রদেশের সানইয়া শহরের কাছে ইয়ুলিন নৌঘাঁটির।চীনা কর্মকর্তারা কখনোই এই সংঘর্ষ নিয়ে মন্তব্য করেননি। তবে ফিলিপাইন জানিয়েছে, ১১ আগস্ট তাদের কোস্ট গার্ডের জাহাজগুলো যখন স্কারবরো শোলের কাছে ফিলিপিনো জেলেদের কাছে সরবরাহ পৌঁছে দেওয়ার মিশনে ছিল, তখনই সংঘর্ষটি ঘটে।এলাকাটিতে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে চীনা জাহাজগুলোর মধ্যে এটাই প্রথম পরিচিত সংঘর্ষ। বেইজিং ফিলিপাইনের বিরুদ্ধে ‘বিপজ্জনক কৌশল’ গ্রহণের অভিযোগ করেছিল, তবে সরাসরি সংঘর্ষের প্রসঙ্গ উল্লেখ করেনি তারা। অন্যদিকে ম্যানিলার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার জন্য তারা কোনোভাবেই দায়ী নয় এবং এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক পরিণতি’ হিসেবে বর্ণনা করে। সেই সময় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন বলেছিলেন, ‘আমরা দাবি করছি, ফিলিপাইন অবিলম্বে তার অবৈধ ও উসকানিমূলক বক্তব্য ও পদক্ষেপ বন্ধ করুক।চীনা কোস্ট গার্ডের জাহাজগুলো নিয়মিত স্কারবরো এলাকায় টহল দেয়, যা বেইজিং হুয়াংইয়ান দাও নামে অভিহিত করে এবং দক্ষিণ চীন সাগরের বৃহৎ অংশে ঐতিহাসিক মালিকানা দাবির অংশ হিসেবে দেখায়। তবে স্কারবরো শোলের সার্বভৌমত্ব কখনোই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি।হেগের স্থায়ী সালিসি আদালত ২০১৬ সালে দক্ষিণ চীন সাগর নিয়ে এক ঐতিহাসিক রায়ে বেইজিংয়ের বিস্তৃত দাবিকে বাতিল করেন, যদিও সার্বভৌমত্ব নির্ধারণ তাদের এখতিয়ারে ছিল না। তবে আদালত রায় দেন, চীনের অবরোধ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং এই এলাকা কয়েকটি দেশের ঐতিহ্যবাহী মাছ ধরার জায়গা। চীন ওই রায় প্রত্যাখ্যান করে।ম্যাক্সার ও অন্যান্য বিশ্লেষকরা জানিয়েছেন, চিত্রে দেখা জাহাজটি আসলেই সংঘর্ষে জড়িত সেই সিজি৩১০৪ জাহাজ। জাহাজটির অবস্থা, কেউ হতাহত হয়েছে কি না, কিংবা সেটি নিজস্ব শক্তিতে হাইনানে পৌঁছেছে কি না—এসব বিষয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি।ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র জে তারিয়েলা বুধবার বলেছেন, তারা ঘটনার পর দিন শোল এলাকা থেকে দুটি চীনা জাহাজের প্রস্থান পর্যবেক্ষণ করেছিলেন, তবে সপ্তাহের পরের যাত্রায় সেগুলো আর দেখেননি।তারিয়েলা এর আগে সংঘর্ষের বিস্তৃত ভিডিও প্রকাশ করেছিলেন, যা ফিলিপাইন কোস্ট গার্ডের জাহাজ থেকে ধারণ করা হয়েছিল। তিনি বলেন, ‘চীনা কোস্ট গার্ড কোনো সম্ভাব্য হতাহত বা আঘাতের বিষয়ে ফিলিপাইন কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করেনি।এদিকে অনলাইন শিপ ট্র্যাকারগুলো জানিয়েছে, সংঘর্ষের আগে বা পরে সিজি৩১০৪-এর ট্রান্সপন্ডার চালু ছিল না। তবে আরেকটি কোস্ট গার্ড জাহাজ ও অন্যান্য চীনা জাহাজ পরের দিন শোলের কাছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছিল বলে মেরিটাইম বিশ্লেষক সি-লাইটের রে পাওয়েল এক্স পোস্টে জানিয়েছেন।সিঙ্গাপুরভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক কলিন কোহ বলেন, জাহাজটি আগে নৌবাহিনীর টাইপ ০৫৬ করভেট শ্রেণির যুদ্ধজাহাজ হিসেবে ব্যবহৃত হতো, তাই কোস্ট গার্ড ঘাঁটির পরিবর্তে নৌঘাঁটিতে মেরামতের জন্য ফেরাটা স্বাভাবিক।সিঙ্গাপুরের এস রাজরত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক কোহ আরো জানান, ইউলিন ঘাঁটি চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে সবচেয়ে বিস্তৃত স্থাপনা, যেখানে চীনা বিমানবাহী রণতরি ও ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনও রাখা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com