1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হোটেল ওয়েস্টিনে মিলল মার্কিন নাগরিকের লাশ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৫২|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

হোটেল ওয়েস্টিনে মিলল মার্কিন নাগরিকের লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়েছেন
ঢাকা অফিস::রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিন থেকে জ্যাকসন (৫০) নামের এক মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছে।রবিবার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।তিনি বলেন, ওই ব্যক্তির লাশ ‘ময়নাতদন্ত ছাড়া’ নিজেদের জিম্মায় নিয়ে গেছে ঢাকায় মার্কিন দূতাবাস।পুলিশ বলছে, ব্যবসায়িক কাজে কয়েক মাস আগে বাংলাদেশে আসেন তিনি। গত শনিবার (৩০ অগাস্ট) উঠেছিলেন হোটেল ওয়েস্টিনে।ওসি হাফিজুর বলেন, রবিবার দুপুরে কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ জ্যাকসনকে ডাকাডাকি করেও সাড়া পায়নি। পরে পুলিশ ও মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা খোলার পর তাকে কক্ষে পড়ে থাকতে দেখা যায়।ওসি জানান, দূতাবাসের তরফে একজন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তা মৃতদেহটি পরীক্ষা করেন। পরে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এমন ধারণা পাওয়ার পর দূতাবাসের কর্মকর্তারা ‘বিনা ময়নাতদন্তে’ লাশটি নিজেদের জিম্মায় নিয়ে যান।ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ অন্যান্য তদন্তকারী ইউনিটের কর্মকর্তারা গিয়েছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com