1. admin@jagratakhobor.com : admin-ferdous :
১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ড ভ্যানে আগুন জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গাজীপুর অঞ্চলে দেড়শোর মতো কারখানায় ছুটি ঘোষণা যুদ্ধের প্রভাবে তেল পরিবহনে ভাড়া বৃদ্ধি পাঁচ গুণ, অস্থির জ্বালানি বাজার উজিরপুরে কুরিয়ার অফিসে হামলা-ভাঙচুর, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ মির্জাগঞ্জে অটোচালক কে মারধর, হাসপাতালে ভর্তি  মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হ’ত্যা আসন্ন ২ নং লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে আজিমুল হাসান চৌধুরী (আজিম)

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত এবং পাকিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে ভারতের গুজরাট প্রদেশে ১২ ঘণ্টার মধ্যে ছোট-বড় ৯টি ভূমিকম্পের খবর পাওয়া গেছে।পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, ভোরে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের ১৫৯ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, শুধু পাকিস্তান নয়, এই ভূমিকম্পের প্রভাব তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভব করা গেছে।পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলাও একাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত এই কম্পনগুলো অনুভূত হয়। রিখটার স্কেলে সব ভূমিকম্পই ‘মাইক্রো’ অথবা ‘মাইনর’ শ্রেণিভুক্ত ছিল। এসব ভূমিকম্পে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভারতের আবহাওয়া বিভাগ মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯টি কম্পন রেকর্ড করেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় এবং শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে সর্বশেষ কম্পন রেকর্ড করা হয়।সবগুলো কম্পনের উৎপত্তিস্থল ছিল উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে। সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চলেই এ ধরনের ভূকম্পন বেশি দেখা যায়। বিশেষজ্ঞরা রাজকোটে একের পর এক কম্পনের ঘটনাকে ‘অস্বাভাবিক’ ঘটনা হিসেবে বিবেচনা করছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com