1. admin@jagratakhobor.com : admin-ferdous :
১৫ টাকা খরচে ভিডিও কল কারাবন্দিদের - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন কে, জানালেন শফিকুল আলম ঢাকায় ৭শ অতিরিক্ত শিক্ষক, গ্রামে হাহাকার ক্লাস নেই, দিন কাটে আড্ডায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি তিন লাখ কপি ছাপার পর ধরা পড়ল গুরুতর ত্রুটি সংখ্যাগরিষ্ঠতা নেই, তবু ক্ষমতায় থাকার পথে নেতানিয়াহু ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ সতর্কতা জারি ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা বিএনপির এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল ! বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ ইসরায়েলে ক্ষমতার অঙ্কে জট, নেতানিয়াহুর সামনে চার পথ বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৫ টাকা খরচে ভিডিও কল কারাবন্দিদের

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়েছেন
জাগ্রত নিউজ::বন্দিরা যাতে ভিডিও কলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা বলতে পারেন তার উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নির্দিষ্ট ফোন নম্বরে সাত দিন পর একবার ১০ টাকার বিনিময়ে ১০ মিনিট কথা বলার সুযোগ পান বন্দিরা। একই পদ্ধতিতে ভিডিও কলেও কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে দ্রুতই দেশের সব কারাগারে স্থাপন করা হবে আইপি ফোন। এটি বাস্তবায়িত হলে বন্দির স্বজনদের সাক্ষাতের ভোগান্তি কমবে বলে আশা করছে কারা কর্তৃপক্ষ।কারা অধিদপ্তর সূত্র জানিয়েছে, সারা দেশে বিভিন্ন কারাগারে থাকা বন্দিদের দেখতে যান স¦জনরা। অনেক সময় বন্দির স্ত্রী একা আসেন। কখনো কখনো সন্তানদের নিয়ে আসেন। এ ছাড়াও বাবা-মা, ভাই-বোনরাও আসেন। সাক্ষাতের দিন তারা খুব সকালে কারাগারের উদ্দেশে রওনা দেন। সকালে ও দুপুরে নিজেদের খাবার ও বাস ভাড়া দেওয়ার পাশাপাশি অনেক সময় অপচয় হয়। কারা কর্তৃপক্ষের হিসাবে দেখা গেছে, প্রতিবার সাক্ষাতে জনপ্রতি বন্দির স্বজনদের গড়ে প্রায় ৩ হাজার টাকা খরচ হয়। শুধু সাক্ষাতের জন্য এই টাকা জোগাড় করা সব স্বজনের পক্ষে সম্ভব হয় না। বেশির ভাগই ধারদেনা করে সাক্ষাতে আসেন। এই দুর্ভোগ কাটাতে ভিডিও কলে কথা বলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দিরা নিজ নিজ পিসি থেকে ১৫ টাকা ব্যয় করেই পরিবারের সঙ্গে সপ্তাহে ১০ মিনিট ভিডিও কলে কথা বলতে পারবেন।কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, একসময় ভাবা হতো কারাগারে টেলিফোন স্থাপন করা সম্ভব নয়। এর পেছনে বিভিন্ন সীমাবদ্ধতার কথা সামনে আনা হতো। কিন্তু ঠিকই ফোন স্থাপন সম্ভব হয়েছে এবং সফটওয়্যারের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে। সুতরাং আইপি ফোন স্থাপন করে বন্দিদের যোগাযোগব্যবস্থা আধুনিক করা তেমন কোনো কঠিন কাজ নয়। কারাগারে বন্দিদের সব স্বজন আসতে পারে না, ভিডিও কলে সে সবাইকে দেখতে পারবে। এতে বন্দিদের বিষণ্নতা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন কারা কর্মকর্তারা।কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, কারাগারকে আধুনিকায়নের ধারাবাহিকতায় বন্দিদের ভিডিও কলে কথা বলার বিষয়েও উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে বন্দিদের কথা বলার কার্যক্রম সফল হওয়ায় আইপি ফোনের মাধ্যমে ভিডিও কলের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com