1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৫ আগস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আ.লীগ নেতাসহ গ্রেফতার ২১ - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৫৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

৫ আগস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আ.লীগ নেতাসহ গ্রেফতার ২১

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পড়েছেন
জাগ্রত খবর::৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। শনিবার সকাল থেকে রোববার (৩ আগস্ট) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেটা মোকাবিলায় ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকিদের পুলিশ গ্রেফতার করেছে।তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র লিয়াকত আলী তালুকদার, পীরগঞ্জ থানা যুবলীগ সদস্য মো. গিয়াস উদ্দিন (৩৫), ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম ওরফে তারেক (২৭), বনানী থানা ছাত্রলীগের সহসভাপতি মো. বাদশা খান (২৯), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাব্বির মজুমদার (৪৩), ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহসভাপতি আনিসুর রহমান হিটলু (৪৮), উত্তর খান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক (৪৫), ঢাকা জেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক সান মোহাম্মদ (৪২), শাহবাগ থানা আওয়ামী লীগের ২০ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম (৬২), ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন ফরাজী (৫৩), ভোলা জেলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোর্শেদ (৫১), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৩৩), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মইনুল হোসেন সুমন (৪৮), কায়েতটুলী শাখা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রকি ওরফে রায়হান (৩৩), ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহমুদ শিকদার (৪৭), উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের ১ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক হামীম আহমেদ ওরফে মিনহাজুল আবেদিন, উত্তর খান থানা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম (৫০), শ্যামপুর থানা ৫৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সায়মন রহমান (৪২) ও খিলগাঁও থানা ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. আল মামুন সরকার (৪৪)।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com