1. admin@jagratakhobor.com : admin-ferdous :
৫ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ৩:১৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

৫ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন এবি পার্টির প্রার্থী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৪ বার পড়েছেন
শেরপুর প্রতিনিধি::আজ ২৯ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ‍দিনের নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট পরে জমা দিতে যান এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। এ নিয়ে ওই প্রার্থী অনেক অনুরোধ করলেও মন গলেনি সহকারী রিটার্নিং কর্মকর্তার। মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন আব্দুল্লাহ বাদশা।সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। কান্না হ্নদয় বিধারক ও মানবিক হলেও আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইউএনও।জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা ৫ মিনিটে শেরপুর-২ (নকলা­-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা নালিতাবাড়ী ইউএনও কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান।এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। ইউএনও অপারগতা প্রকাশ করলে ইউএনও’র কক্ষেই তিনি কান্নায় ভেঙে পড়েন।কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি ৫টার মধ্যেই ভেতরে আসছিলাম। রাস্তায় গাড়ির একটু সমস্যা হয়েছিল, তাই বারবার ওই কর্মকর্তাকে ফোনও দিয়েছি। আমাকে একটু দয়া করেন। কিন্তু ইউএনও’র দয়া হয়নি। আমার মাত্র দুই মিনিট দেরি হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীন বলেন, ‘প্রার্থীর চোখের পানি আমি বুঝতে পারছি। তবে জাতীয় নির্বাচনে কঠোর আইনের কারণে মনোনয়নপত্র জমা নেওয়া সম্ভব হয়নি। এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার আমার নেই। বিকেল ৫টার পর কোনোভাবেই মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com