1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বুখাইনগর স্কুলের ৬০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

বুখাইনগর স্কুলের ৬০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যাপক প্রস্তুতি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ঐতিহ্যবাহী বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৬০ বছর (১৯৬৬-২০২৬) পূর্তি উপলক্ষে প্রাক্তনী পুনর্মিলনী আয়োজনের উদ্যোগ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলেছে। দীর্ঘ ছয় দশকের প্রাক্তন শিক্ষার্থীদের এক সুতোয় বাঁধার এই অরাজনৈতিক উদ্যোগকে সর্বস্তরের প্রাক্তনীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে স্বাগত জানিয়েছেন।

এদিকে গত ১০ই অক্টোবর বিদ্যালয় প্রাঙ্গণে সকল ব্যাচের প্রতিনিধিত্বে এক প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত উক্ত সভায় অনুষ্ঠানকে সুশৃঙ্খল করা, ব্যাচভিত্তিক প্রতিনিধি নির্বাচন, নিবন্ধন প্রক্রিয়া এবং আগামী দিনের দিকনির্দেশনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সিনিয়র ও জুনিয়র প্রাক্তনীরা যার যার অবস্থান থেকে উপস্থিত ছিলেন।
একটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও সামাজিক একটি অনুষ্ঠান। এখানে ১৯‌৬৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত অধ্যয়ন করা সকল প্রাক্তনী— কে কোন দল করেন, কোন পেশায় আছেন বা কার কী ধর্ম-বর্ণ— এসবের কোনো স্থান নেই। সবাই এখানে কেবলই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী।
আয়োজক ও প্রাক্তনী প্রতিনিধিদের পক্ষ থেকে বলা হয়, “বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয় আমাদের সবার স্মৃতিবিজড়িত শিকড়। এই বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সম্পূর্ণ অরাজনৈতিক। একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মিডিয়ায় ভিত্তিহীন তথ্য ছড়িয়ে প্রাক্তন শিক্ষার্থীদের এই ঐতিহাসিক ঐক্য ফাটল ধরাতে চাইছে। তবে প্রাক্তনীরা অত্যন্ত সচেতন। কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে পুনর্মিলনী সফল করতে একযোগে কাজ করে যাচ্ছেন।”
আয়োজকরা সকল প্রাক্তন শিক্ষার্থীকে যেকোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে মূল আয়োজনের সাথে যুক্ত থাকার এবং শুরু হতে যাওয়া নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com