1. admin@jagratakhobor.com : admin-ferdous :
হিজলার বাহেরচর মাদ্রাসার নব গঠিত গভর্ণিং বডির ১ম সভা অনুষ্ঠিত - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশাল শিক্ষা বোর্ডের সেকশন অফিসার ফরিদ আহমেদের বিরুদ্ধে অপ-প্রচার, প্রতিবাদ! বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে নৈরাজ্য ! সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালো ছাত্রদল নেতা, আটক-১ দালালদের চক্করে কুয়াকাটা ইস্তানবুল রিসোর্ট, অনুমোদন না থাকায় কাজ বন্ধ আমতলীতে পুলশের বিশেষ অভিযান অব্যাহত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত বঙ্গোপসাগরে সৃষ্ট অর্ণব ভারতে ভারি বৃষ্টিপাত গৌরনদীতে না*শ*ক*তা*র পরিকল্পনার অভিযোগে ৭ জন গ্রেপ্তার ক্র*স*ফা*য়া*র নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী মুক্তিযোদ্ধার দাফনে বাধা, এবার আর ক্ষমা নয়- সোহেল রানা বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিল জাপান

হিজলার বাহেরচর মাদ্রাসার নব গঠিত গভর্ণিং বডির ১ম সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন
হিজলা প্রতিনিধি::হিজলা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাহেরচর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার নব গঠিত গভর্ণিং বডির ১ম সভা মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্ণিং বডির সদস্য সচিব মাওলানা  আল মামুন এর সঞ্চালনায় নব গঠিত গভর্ণিং বডির সভাপতি- বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান মো: আক্তার উদ্দিন এর সভাপতিত্বে আজ সকাল ১১ টায় কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা শেষে সহ-সভাপতি মনোনয়ন নিয়ে অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর সরদার কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও হিজলা উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি নায়েব নাজমুল হকের নাম প্রস্তাব করলে অন্যান্য সদস্যবৃন্দ সমর্থন দিলে তিনি সহ-সভাপতি হিসেবে মনোনীত হন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নব গঠিত কমিটির সভাপতি- প্রফেসর আক্তার উদ্দিন তিনি বলেন- এই প্রতিষ্ঠানের শিক্ষা ও অবকাঠামোর উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করবেন এবং সকলকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন – এই কমিটির বিদ্যুৎসাহী সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার – মো: মহিউদ্দিন।
সর্বশেষ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: রুহুল আমিনের দোয়া-মুনাজাতের মাধ্যমে সভাপতির নির্দেশে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com