1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সাবেক এমপি শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন মানুষের চাপে বিপর্যস্ত রাজধানী-প্রতিদিন ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত সীমান্ত পেরিয়ে আসছে সবই উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ খাল নেই, রাস্তা নেই: গঙ্গামতিতে আড়াই কোটি টাকার সেতু শুধুই শোপিছ গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক মেম্বার আটক ৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সাবেক এমপি শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।দুদকের আবেদনে বলা হয়, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, মানিলন্ডারিং ও দুর্নীতির অভিযোগে ২০২৫ সালের ২৯ জানুয়ারি মামলা করা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির আয়-ব্যয়ের সঠিকতা যাচাই এবং তার মালিকানায় অন্য কোনো সম্পদ রয়েছে কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। এ জন্য তার নামে থাকা আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

দুদকের উপসহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা খাইরুল হাসান আয়কর আইন-২০২৩-এর ৩০৯(৩)(ক) ধারা অনুযায়ী আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে বরিশাল কর অঞ্চলের সার্কেল-১৫ (বরগুনা)-এ থাকা ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের নির্দেশনা চাওয়া হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com