1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় কোটি টাকা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
তারেক-এরদোগান বৈঠকে দ্বিপক্ষীয় আলোচনা আনতালিয়ায় প্রধানমন্ত্রীকে রাজকীয় সংবর্ধনা ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা গলাচিপায় জেলেদের ভিজিএফ চালের মাস্টার রোলে তেলেসমতি তহসিলদার সোবাহানের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোন ব্যবস্থা! বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় কোটি টাকা বরিশালে এক নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির.কিসের আলামত বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা

বরিশালের হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় কোটি টাকা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পড়েছেন
হিজলা বরিশাল প্রতিনিধি::বরিশালের হিজলা উপজেলার ছয়গাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী সমিতির নেতারা। আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

ব্যবসায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান বেপারী জানান, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানই ছিল তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অগ্নিকাণ্ডের ফলে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com