
বাবুগঞ্জ প্রতিনিধি::ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গনমিছিল ও সমাবেশ আজ ৫ আগস্ট ২০২৫, রোজ মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-০৩ (বাবুগঞ্জ-মুলাদী) নির্বাচনী আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমতুল্লাহ মাতুব্বরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ শামসুল হকের পরিচালনায়, অনুষ্ঠিত সমাবেশ ও গণমিছিলে আরো উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ইবতেদায়ী বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান শিকদার, মাওলানা শাহ আলম, মাস্টার আবদুস সালাম, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মাওলানা মুফতী রফিকুল ইসলাম, এ্যসিস্ট্যান্ড সেক্রেটারী হাফেজ মাওলানা রাসেল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মোর্শেদ ইলিয়াস সহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বাবুগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা, প্রয়োজনীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বতীকালীন সরকারের প্রতি দাবি জানান এবং ইসলামী আদর্শের ভিত্তিতে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে পীর সাহেব চরমোনাইর হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।