1. admin@jagratakhobor.com : admin-ferdous :
চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতার ৩০ দিনের সাজা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
এসেই গুলি, যেতে যেতে বলল আজ থেকে পুষ্পপাড়া স্বাধীন মানুষের চাপে বিপর্যস্ত রাজধানী-প্রতিদিন ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত সীমান্ত পেরিয়ে আসছে সবই উজিরপুরে ১১ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ খাল নেই, রাস্তা নেই: গঙ্গামতিতে আড়াই কোটি টাকার সেতু শুধুই শোপিছ গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে সাবেক মেম্বার আটক ৩০ লাখ টাকা দিয়েও দালালদের হাত থেকে তাকে বাঁচানো যায়নি, এখন… স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ শনিবারের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতার ৩০ দিনের সাজা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিনিধি::নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে ৩০ দিন আটকে রাখার আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।আটক ব্যক্তিরা হলেন- জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম এবং তরুণ দলের জেলা সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফা।তারা দুজনই সিদ্ধিরগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।এ দুই নেতার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের তেলের ডিপোতে চাঁদাবাজির অভিযোগ ছিল। বেশ কয়েকদিন ধরে তারা গোয়েন্দা নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর বুধবার রাত সাড়ে ১২টার দিকে তাদের বাসা থেকে গ্রেফতার করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।পরে বিকালে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য তাদের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী।এ বিষয়ে যোগাযোগ করা হলে থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, বিএনপি দলীয়ভাবে সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে আসছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এক্ষেত্রে দলীয়ভাবে আমাদের সহযোগিতা সবসময় থাকবে। তবে চাঁদাবাজির অভিযোগ আরও অনেকের বিরুদ্ধে আছে, তাদেরও যেন আইনের আওতায় আনা হয়, সাজার ব্যবস্থা করা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com