1. admin@jagratakhobor.com : admin-ferdous :
সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অফিসে না আসার অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ২:৫৪|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

সমবায় কর্মকর্তার বিরুদ্ধে অফিসে না আসার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়েছেন

জাগ্রত খবর::চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দের বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহে মাত্র দুই থেকে তিন দিন অফিসে আসেন সমাজসেবা কর্মকর্তা। তাও আবার সময় মতো না। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা।গত ৬ আগষ্ট দুপুরে নাচোল উপজেলা সমবায় কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায়, অফিস খোলা, কিন্তু অফিসের চেয়ারটা ফাঁকা। অফিসের কর্মচারিরা জানান, সমবায় কর্মকর্তা ওইদন অফিসে আসেননি। তবে, ছুটি নিয়েছেন কি না তা তাদের জানা নেই।জেলা সমবায় কর্মকর্তার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, নাচোল সমবায় কর্মকর্তা ছুটি না নিয়েই অফিসে আসেননি।জানা গেছে, নাচোল সমবায় কর্মকর্তা উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত অফিসে আসে না আকন্দ। তিনি পরিবার নিয়ে রাজশাহীতে থাকেন। রাজশাহী থেকে সপ্তাহে দুই থেকে তিনদিন অফিসে আসেন। তাও আবার বেলা ১১টার দিকে।  গত রোববারও তিনি অফিসে আসেননি।সেবা নিতে আসা ফতেপুর ইউনিয়নের রহিম বলেন, গত রোববার আমি সমিতির কাজে অফিসে এসেছিলাম কিন্তু সেদিন তিনি অফিসে আসেননি। আজকে আবার এসেছি। কিন্তু দেখছি তিনি আজকেও অফিসে আসেননি।অফিস না আসার বিষয়ে ড়ত বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমবায় অফিসার মোখলেছুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি বলেন, নাচোল সমবায় অফিসারের সঙ্গে সোমবার আমার কথা হয়েছে। আর কথা হয়ননি।  তিনি তো অফিস করার কথা।এ বিষয়ে নাচোল সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com