1. admin@jagratakhobor.com : admin-ferdous :
রংপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:৪৫|

রংপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩০৮ বার পড়েছেন

রংপুর প্রতিনিধি::এবিষয়ে এক প্রেস ব্রিফিং এ ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, নগরীর সাতমাথা মেসার্স এনএম এন্টারপ্রাইজ এর সামনে রংপুর টু কাউনিয়া গামী একটি বাসের কেবিন থেকে ৫২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। মাদকের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবেশনিবার দুপুরে র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর মাহিগঞ্জ সাতমাথায় মেসার্স এনএম এন্টারপ্রাইজ এর সামনে রংপুর টু কাউনিয়া গামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে হলুদ সাদা মিশ্রিত রংয়ের SHYAMOLI N.R. TRAVELS এর বাম পাশের কেবিন থেকে ৫২.৫০০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা এবং ০১টি বাস জব্দসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম সদর উপজেলার হিঙ্গনরায় (বৈশ্যপাড়া) গ্রামের মৃত আব্দুল হাকিম এর ছেলে মোঃ মাসুম @ মাসুদ (২৪), এবং নাগেশ্বরী দেবীপুর (পন্ডিতপাড়া গ্রামের মুকুল সাহার ছেলে ড্রাইভার শ্রী শুভ কুমার সাহা (৩৫)।গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com