1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে এবারের এসএসসি পরীক্ষায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ - জাগ্রত খবর - jagrata Khobor
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:৫৪|

পটুয়াখালীতে এবারের এসএসসি পরীক্ষায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে ২০২৫ সালের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শূন্য। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে উক্ত পরীক্ষায় ১২ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।এছাড়াও আরো একটি প্রতিষ্ঠানের ১৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র একজন পাস করেছে বলে জানা যায়। সরকারি কোষাগার থেকে বেতন ভাতা নিয়ে কমসংখ্যক শিক্ষার্থীও পাস না করায় জেলায় হাস্যরসে পরিণত হয়েছে প্রতিষ্ঠানগুলো নিয়ে। খারাপ ফলাফল করা এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) বরিশাল শিক্ষা বোর্ড প্রকাশিত এসএসসি ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।পটুয়াখালীর সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাইস্কুল থেকে একজন, মির্জাগঞ্জ কিসমতপুর গার্লস স্কুল থেকে দুজন, দশমিনা পূর্ব আলীপুর হাইস্কুল থেকে ৮ জন এবং দুমকি জলিশা গার্লস স্কুল থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউ-ই উত্তীর্ণ হতে পারেনি। ফলে পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্য’তে। এছাড়াও জেলার দুমকি উপজেলার উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীর মধ্য থেকে মাত্র একজন পাস করেছে এবং ১৬ জন ফেল করেছে। জেলার এসব ফলাফল নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।এবার পটুয়াখালী জেলায় গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ, যা বরিশাল বোর্ডের সামগ্রিক গড় ৫৫.১৮ শতাংশের চেয়ে কিছুটা বেশি। তবে ৫টি বিদ্যালয়ের এমন করুণ ফলাফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক মানকে প্রশ্নবিদ্ধ করছে।শিক্ষা দপ্তর সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যালয়গুলোর প্রশাসনিক অবস্থা, পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে।এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, এ ধরনের ঘটনার জন্য ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে একটা নীতিমালা আছে। নীতিমালা অনুযায়ী বোর্ড এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে আমরা সে অনুযায়ী পদক্ষেপ নেব।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com