1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বিএনপি নেতা ফরহাদ - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫২|

নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বিএনপি নেতা ফরহাদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: আমি যদি নির্বাচিত হই, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে ঘোষণা দিয়েছেন বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ৮২ সালে বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করি। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। আমার সংসদীয় আসনে নদী ভাঙ্গন একটি গুরুতর সমস্যা। আমি চেষ্টা করছি নদী ভাঙ্গন রোধে বিভিন্ন প্রজেক্ট আনার। ইতিমধ্যে হিজলায় একটি প্রজেক্ট প্রি একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের গোবিন্দপুর নামে একটি চর রয়েছে। প্রতিবছর এখান থেকে ১০ কোটি টাকা বিভিন্ন ভাবে লোকজন খায়। আমি যদি নির্বাচিত হই তাহলে এই চরের মূল মালিক যাতে এই চর ভোগ করতে পারে সেই ব্যবস্থা করব।আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমি মনে করি ডাকসু নির্বাচন এক রকম আর সংসদ নির্বাচন আরেক রকম। আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের কোন প্রভাব পড়বেনা বরং বিএনপির প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা ভাবে বিজয়ী হবেন।এর আগে বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভাটি সঞ্চালণা করেন সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। এসময় বিআরইউ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com